সাতশো পরিবারে গোশত পৌঁছে দিয়েছে নারায়ণগঞ্জ খেলাফত মজলিস
পবিত্র ঈদুল আজহার আনন্দ অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। ঈদের দ্বিতীয় দিন জেলার বিভিন্ন এলাকার প্রায় সাতশো দুস্থ ও অসহায় পরিবারের ঘরে ঘরে কোরবানির গোশত পৌঁছে দিয়েছে সংগঠনটি।
উদ্বোধন ও অংশগ্রহণ নারায়ণগঞ্জ সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদের বাসভবনে বিশেষ দোয়ার মাধ্যমে এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলম ও অধ্যাপক সালেহ আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন থানা ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দের বক্তব্য কার্যক্রম সম্পর্কে নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন বলেন, "আমরা স্থানীয় শাখাগুলোর দায়িত্বশীলদের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে তালিকাভুক্ত সামর্থ্যহীনদের বাড়ি বাড়ি গোশত পৌঁছে দিয়েছি। ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে জনপ্রতিনিধিরা ঠিক এভাবেই জনগণের হক সরাসরি তাদের দ্বারে পৌঁছে দেবেন। ইনশাআল্লাহ, তখন দেশের প্রতিটি মানুষ তাদের প্রাপ্য অধিকার যথাযথভাবে পাবেন।"
তিনি আরও জানান, কোনো প্রকার ঢাক-ঢোল পিটিয়ে নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে দুই যুগেরও বেশি সময় ধরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা এই ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সারাদেশেই সংগঠনের বিভিন্ন শাখা সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। যারা এই মহৎ কাজে আর্থিক ও কায়িক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি সংগঠনের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: মুফতী শেখ শাব্বীর আহমাদ, কবি খালেদ সানোয়ার, নুর মোহাম্মদ খান, কামরুল হাসান পায়েল, খন্দকার হাফেজ আওলাদ, মুফতী আব্দুল গনী, মুফতী আবুল কাসেম, মুস্তাফিজুর রহমান মুনঈম, প্রভাষক মাইদুল ইসলাম, রিফাত আহমদ সাজিদ, সামসুর রহমান, আনাস আহমদ, কামরুল হাসান মিরাজ, ফজলে রাব্বি এবং ফারুক আহমদ।
আপনার মতামত লিখুন