ঢাকা   শনিবার, ১৬ মে ২০২৬
বাংলার শিরোনাম

পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার শিরোনামের ক্যামেরায়: পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদপত্র, মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ এর আঞ্চলিক পর্ব। দেশের তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তি ও প্রোগ্রামিং বিষয়ে আগ্রহী করে তুলতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও জাতীয় কম্পিউটার ও সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ) এ প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার সকাল ৯টায় পবিপ্রবির টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএসআইটি) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আতিকুর রহমান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রোগ্রামার মো. মাসুদুর রহমান, পবিপ্রবির প্রফেসর গোলাম মুরাদুল বশির, প্রফেসর মো. নাঈমুর রহমান, সহযোগী অধ্যাপক স্বর্ণা মজুমদার, প্রভাষক ড. ফারজানা সুলতানা মীম, প্রভাষক মুহতাসিম, পটুয়াখালী জেলা আইসিটি অফিসার মো. সবুজ তালুকদার, দুমকি উপজেলা আইসিটি অফিসার সমীর হালদার এবং মির্জাগঞ্জ উপজেলা আইসিটি অফিসার শাহ মুসাব্বির মিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসময় জাতীয় কুইজ-২০২৬, সিএসও ও নিরাপদ ইন্টারনেট দিবসের কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড-২০২৬ এবং নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র, মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে দক্ষ ও আগ্রহী করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১৬ মে ২০২৬

পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত