ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬
বাংলার শিরোনাম

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মা আর নেই

নিউজ নারায়ণগঞ্জ’-এর  নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের মমতাময়ী মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং রাতে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ রাত কিছুক্ষণ আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তানভীর হোসেনের মায়ের মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী রেখে গেছেন।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকবার্তায় বলেন, “তানভীর ভাইয়ের মায়ের মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত ও মর্মাহত। এই গভীর শোক কাটিয়ে ওঠার তৌফিক মহান আল্লাহ পাক তাকে দান করুন। মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন মহান আল্লাহ রাব্বুল আলামিন।”

সাংবাদিক সমাজ, সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা মরহুমার আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমার নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৭ জুন ২০২৬

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মা আর নেই

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

নিউজ নারায়ণগঞ্জ’-এর  নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের মমতাময়ী মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং রাতে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ রাত কিছুক্ষণ আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তানভীর হোসেনের মায়ের মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী রেখে গেছেন।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকবার্তায় বলেন, “তানভীর ভাইয়ের মায়ের মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত ও মর্মাহত। এই গভীর শোক কাটিয়ে ওঠার তৌফিক মহান আল্লাহ পাক তাকে দান করুন। মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন মহান আল্লাহ রাব্বুল আলামিন।”

সাংবাদিক সমাজ, সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা মরহুমার আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমার নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত