দুমকির পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আইজিপি ব্যাজে ভূষিত
পটুয়াখালীর দুমকি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম “পুলিশ এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজিপি ব্যাজ)-২০২৫” অর্জন করেছেন।
জুলাই বিপ্লব-২৪ এর অভ্যুত্থানে নিহত জুলাই শহীদ জসিমের কন্যা লামিয়া গণধর্ষণ মামলার আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতার এবং মামলার তদন্ত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ পুলিশের “পুলিশ সপ্তাহ” অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তার হাতে আনুষ্ঠানিকভাবে এ ব্যাজ পরিয়ে দেবেন।
আপনার মতামত লিখুন