ঢাকা   শুক্রবার, ০৮ মে ২০২৬
বাংলার শিরোনাম

তোলারাম কলেজের নবীন বরণে দলীয়করণ শোডাউনের প্রতিবাদ ছাত্র মজলিসের

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি তোলারাম কলেজ-এর ২০২৫ সালের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বরেণ্য কোনো শিক্ষাবিদ বা স্কলারদের অতিথি না করে শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের দিয়ে মঞ্চ ভরিয়ে রাখায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর, জেলা ও সরকারি তোলারাম কলেজ শাখা। 

এক বিবৃতিতে মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সেক্রেটারি ফজলে রাব্বি, জেলা সভাপতি মুহাম্মদ আনাস, সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, সরকারি তোলারাম কলেজ শাখা সভাপতি আমীর মোহাম্মদ সিয়াম ও সেক্রেটারি রাকান হাশমত ধূসর এক যৌথ বিবৃতিতে বলেন, "একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবীন বরণ অনুষ্ঠান হওয়া উচিত নবীন শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক এবং অনুপ্রেরণাদায়ক। সেখানে দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক বা গুণীজনদের উপস্থিত থাকার কথা, যাতে শিক্ষার্থীরা জ্ঞানার্জনে উৎসাহিত হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, তোলারাম কলেজের এই আয়োজনে অতিথিদের তালিকায় আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিদের আধিপত্য দেখা গেছে।"

বিবৃতিতে আপত্তি উত্থাপন করে নেতৃবৃন্দ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের কার্যালয় নয়। নবীন বরণের মতো পবিত্র অনুষ্ঠানে শুধুমাত্র দলীয় নেতাদের আমন্ত্রণ জানানো প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। নারায়ণগঞ্জের মতো জায়গায় অনেক প্রথিতযশা শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী থাকা সত্ত্বেও তাঁদের উপেক্ষা করা স্থানীয় মেধা ও প্রজ্ঞার প্রতি চরম অবজ্ঞা।নবীন শিক্ষার্থীরা কলেজে আসে জ্ঞান অর্জন করতে। অনুষ্ঠানের শুরুতেই যদি তাদের সামনে মেধার চেয়ে দলীয় আনুগত্যকে বড় করে দেখানো হয়, তবে তা তাদের নৈতিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সব মত ও পথের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ও নিরাপদ করতে হবে। ভবিষ্যতে যেকোনো অ্যাকাডেমিক বা সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয় নয় বরং মেধা, যোগ্যতা ও শিক্ষাগত অর্জনকে প্রাধান্য দিয়ে অতিথি নির্বাচন করতে হবে। তোলারাম কলেজের সাধারণ শিক্ষার্থীদের আবেগকে সম্মান দিয়ে শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় আধিপত্য বিস্তারের এই অপচেষ্টা সাধারণ ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই 'দলীয়করণ' সংস্কৃতি বন্ধ না হলে ছাত্রসমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ০৮ মে ২০২৬

তোলারাম কলেজের নবীন বরণে দলীয়করণ শোডাউনের প্রতিবাদ ছাত্র মজলিসের

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত