ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
বাংলার শিরোনাম

দুমকিতে মাদক মামলার পলাতক আসামী মাদকসম্রাট দীপু গ্রেফতার

মাদক মামলার আসামী মাদকসম্রাট দীপু গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে মাদক মামলার দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকা থেকে তৌহিদুল ইসলাম দীপু (২৫) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৫টার দিকে দুমকি থানা পুলিশের একটি বিশেষ দল উক্ত অভিযান পরিচালনা করে।  তৌহিদুল ইসলাম দীপু উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীপুর বিরুদ্ধে ২০২০ সালের একটি মাদক মামলায় (জিআর ৩০/২০) আদালতে দীর্ঘ দিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলে ছিল। মামলার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বেশ কিছুদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল। বৃহস্পতিবার বিকেলে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে  গ্রেপ্তার করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি দীপু আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল (শুক্রবার) তাকে পটুয়াখালী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

দুমকিতে মাদক মামলার পলাতক আসামী মাদকসম্রাট দীপু গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকিতে মাদক মামলার দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকা থেকে তৌহিদুল ইসলাম দীপু (২৫) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৫টার দিকে দুমকি থানা পুলিশের একটি বিশেষ দল উক্ত অভিযান পরিচালনা করে।  তৌহিদুল ইসলাম দীপু উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীপুর বিরুদ্ধে ২০২০ সালের একটি মাদক মামলায় (জিআর ৩০/২০) আদালতে দীর্ঘ দিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলে ছিল। মামলার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বেশ কিছুদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল। বৃহস্পতিবার বিকেলে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে  গ্রেপ্তার করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি দীপু আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল (শুক্রবার) তাকে পটুয়াখালী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত