সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সজীব গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ০১টি রিভলবার ৬ রাউন্ড গুলি ও তিনটি রামদা এবং একটি মাইক্রোবাসসহ শীর্ষ সন্ত্রাসী সজিবকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার ২ নম্বর ওয়ার্ডের চিশতিয়া বেকারির সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. সজিব আহমেদ (২৫) সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাইজপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারকৃতের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা এবং ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭ নম্বরের একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ওসি এমদাদুল হক আরো জানায়,অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও সিদ্ধিরগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন