ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
বাংলার শিরোনাম

এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার

| ফটো কার্ড

এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার
হাসিনা সরকার

বাউল শিল্পীদের নিয়ে দেয়া বিতর্কিত মন্তব্য করার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউলশিল্পী হাসিনা সরকার। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য ছড়িয়ে পড়তেই ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এর আগে তিনি অভিযোগ করেছিলেন―নারী বাউলশিল্পীরা কুপ্রস্তাবের শিকার হয়ে থাকেন। কেউ বিছানায় না গেলে অনেক সময় অনুষ্ঠানও পাওয়া যায় না।

এ বাউলশিল্পী ওই সময় অভিযোগ করলেও কারও নাম উল্লেখ করেননি তিনি। কিন্তু তার বক্তব্য ছড়িয়ে পড়তেই তা নিয়ে বাউল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের মন্তব্য আসতে থাকে। এবার বিষয়টি স্পষ্ট করে নিজের অবস্থান জানিয়েছেন এ গায়িকা।

হাসিনা সরকার সব বাউল শিল্পীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জানান, আগের মতো সবাই যেন আগলে রাখেন তাকে। ভিডিও বার্তায় তিনি বলেন, আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে আন্তরিকভাবে দুঃখিত।

তিনি আরও জানান, রাজধানীর মিরপুরে তার একটি অফিস কিছু লোক এসে বন্ধ করে দেয়। এমনকি ‘হাসিনা সরকার’ নাম থাকার জন্য বিভিন্ন মঞ্চ থেকেও নামিয়ে দেয়া হয়েছে তাকে।

এ বাউল শিল্পী বলেন, অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। শিল্পীদের ক্লাব থেকে গানের প্রস্তাব দেয়া হলেও সেটি অন্য শিল্পীদের দেয়া হয়েছে। এ জন্য কষ্ট পেয়েছিলাম।

এসব কারণে ক্ষোভ ও হতাশা থেকে আগের ওই মন্তব্য করেছিলেন বলেও জানান তিনি। তার ভাষ্যমতে―কথাটি রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার লিংক থাকে, তাদের অনুষ্ঠানে ডাকা হয়। আমার সঙ্গে কারও সেভাবে সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। কথাটি বলা ভুল হয়েছে আমার।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত