ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

অসুস্থ শ্রমিক নেতা আব্দুল মজিদ সিকদারকে দেখতে গেলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ সদর দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি, প্রবীণ শ্রমিক নেতা আব্দুল মজিদ সিকদার হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর হৃদপিণ্ডে মোট চারটি রিং (স্টেন্ট) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে গত ২২ এপ্রিল সফলভাবে তিনটি রিং স্থাপন করা হয়েছে। বাকি একটি রিং স্থাপনের জন্য আগামী ৯ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।

অসুস্থ এই শ্রমিক নেতাকে দেখতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর বাসায় যান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আব্দুল মুমিন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি জনাব আব্দুল মান্নান, জেলা সাধারণ সম্পাদক জনাব রেদুয়ানুল আজিম এবং মহানগরী কোষাধ্যক্ষ জনাব খোরশেদ আলম রবিন।

নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। তারা দেশবাসীর কাছে প্রবীণ এই শ্রমিক নেতার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

অসুস্থ শ্রমিক নেতা আব্দুল মজিদ সিকদারকে দেখতে গেলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ সদর দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি, প্রবীণ শ্রমিক নেতা আব্দুল মজিদ সিকদার হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর হৃদপিণ্ডে মোট চারটি রিং (স্টেন্ট) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে গত ২২ এপ্রিল সফলভাবে তিনটি রিং স্থাপন করা হয়েছে। বাকি একটি রিং স্থাপনের জন্য আগামী ৯ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।

অসুস্থ এই শ্রমিক নেতাকে দেখতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর বাসায় যান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আব্দুল মুমিন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি জনাব আব্দুল মান্নান, জেলা সাধারণ সম্পাদক জনাব রেদুয়ানুল আজিম এবং মহানগরী কোষাধ্যক্ষ জনাব খোরশেদ আলম রবিন।

নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। তারা দেশবাসীর কাছে প্রবীণ এই শ্রমিক নেতার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত