স্থানীয় নির্বাচনে রাতের আধারে যারা মনোনয়ন বিক্রি করবে আমরা তাদের প্রতিহত করবো- ইউসুফ খান টিপু
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সভাপতি সাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু। মিছিল পূর্ববর্তী
বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু বলেন, “এখানে ১০০ জন থাকলে ৮০ জনই আওয়ামী লীগের দালাল। সমাজের ভদ্র লেবাসধারী লোকেরাও আওয়ামী লীগ করে।”
সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে ইঙ্গিত করে তিনি বলেন, তিনি এখনো নারায়ণগঞ্জ-৫ আসনে রাজনীতি করতে চান। তাহলে বুঝতে হবে, এখানে মধু আছে।
তিনি আরও বলেন, “আমরা পালাবো না। যাদের জন্ম ভারতে, তারা ভারতে পালিয়েছে। আর আমাদের দলের জন্ম বাংলাদেশে, আমরা এ দেশেই থাকব।
আবুল কাউছার আশাকে ইঙ্গিত করে বলেন যারা ত্যাগ স্বীকার করেছে, আগামী দিনে তারাই দলের মনোনয়ন পাবে। কোন আওয়ামীলীগের দোসরকে মনোনয়ন দিতে দিবোনা।” রাতের আধারে যারা মনোনয়ন বিক্রি করবে আমরা তাদের প্রতিহত করবো। আর কোন অন্যায়ের সাথে আপোষ করবোনা।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদকের সঙ্গে কেউ আপস করবেন না। “আমরা মাদক খাই না, সুতরাং মাদকের সঙ্গে আপসও করব না”—বলেন তিনি।
আবু আল ইউসুফ খান টিপু বলেন, তারেক রহমান কোনো আধিপত্যবাদের সঙ্গে আপস করেন না। একই পরিবারের তিনজন ব্যক্তির জাতিসংঘে বক্তব্য দেওয়াকে তিনি সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “প্রয়োজন হলে আমরা বর্ডারঘাটে পাহারা দেব, তারপরও এ দেশকে রক্ষা করব। আমরা কখনো পালিয়ে যাব না।” তারেক রহমানকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “আমার দল থাকা পর্যন্ত কোনো ফ্যাসিস্ট নারায়ণগঞ্জে থাকবে না।” একই সঙ্গে মিছিলের মধ্যে কোনো ফ্যাসিস্ট বা গুপ্তচর যাতে না থাকে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন বন্দরের সাবেক বিএনপি সভাপতি হাজি নুর উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থানীয় ও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন