ঢাকা   রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারে বিলম্ব: সিএনজি ও অটো মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারে বিলম্ব: সিএনজি ও অটো মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে হাজী সাহেবের মোড় কাইকারটেক পর্যন্ত সড়কের চরম বেহাল দশা ও দীর্ঘদিনের ধীরগতির সংস্কারকাজের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা।

​২৭ সেপ্টেম্বর রোববার সকাল থেকেই এই গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বন্ধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে করে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন হাজার হাজার পথচারী ও যাত্রী সাধারণ।

​ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ ঘাট থেকে কাইকারটেক পর্যন্ত রাস্তার পিচ ও ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই খানাখন্দগুলো পানিতে তলিয়ে গিয়ে মরণফাঁদে পরিণত হয়। প্রতিদিন এই সড়কে উল্টে যাচ্ছে সিএনজি ও অটোরিকশা, ঘটছে ছোট-বড় বহু দুর্ঘটনা।

​আন্দোলনরত সিএনজি চালক আব্দুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাস্তার যে অবস্থা, প্রতিদিন গাড়ি চালাতে গিয়ে পার্টস ভেঙে যাচ্ছে। দিনশেষে রুজি-রোজগার তো দূরের কথা, গাড়ির মেকানিক খরচই ওঠে না। তার ওপর খানাখন্দে গাড়ি উল্টে গিয়ে প্রতিদিন যাত্রী আর চালকরা আহত হচ্ছেন। দীর্ঘদিন ধরে শুধু সংস্কারের আশ্বাসই শুনে আসছি, কাজের কাজ কিছুই হচ্ছে না। কোনো উপায় না দেখে বাধ্য হয়েই আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।"

​অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া অটো-সিএনজি মালিক ও শ্রমিক নেতারা জানান, সড়কটি দ্রুত টেকসই সংস্কার না করা হলে তারা গাড়ি চালানো সম্পূর্ণ বন্ধ করে দেবেন এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

​পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চালক-শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারে বিলম্ব: সিএনজি ও অটো মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে হাজী সাহেবের মোড় কাইকারটেক পর্যন্ত সড়কের চরম বেহাল দশা ও দীর্ঘদিনের ধীরগতির সংস্কারকাজের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা।

​২৭ সেপ্টেম্বর রোববার সকাল থেকেই এই গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বন্ধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে করে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন হাজার হাজার পথচারী ও যাত্রী সাধারণ।

​ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ ঘাট থেকে কাইকারটেক পর্যন্ত রাস্তার পিচ ও ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই খানাখন্দগুলো পানিতে তলিয়ে গিয়ে মরণফাঁদে পরিণত হয়। প্রতিদিন এই সড়কে উল্টে যাচ্ছে সিএনজি ও অটোরিকশা, ঘটছে ছোট-বড় বহু দুর্ঘটনা।

​আন্দোলনরত সিএনজি চালক আব্দুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাস্তার যে অবস্থা, প্রতিদিন গাড়ি চালাতে গিয়ে পার্টস ভেঙে যাচ্ছে। দিনশেষে রুজি-রোজগার তো দূরের কথা, গাড়ির মেকানিক খরচই ওঠে না। তার ওপর খানাখন্দে গাড়ি উল্টে গিয়ে প্রতিদিন যাত্রী আর চালকরা আহত হচ্ছেন। দীর্ঘদিন ধরে শুধু সংস্কারের আশ্বাসই শুনে আসছি, কাজের কাজ কিছুই হচ্ছে না। কোনো উপায় না দেখে বাধ্য হয়েই আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।"

​অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া অটো-সিএনজি মালিক ও শ্রমিক নেতারা জানান, সড়কটি দ্রুত টেকসই সংস্কার না করা হলে তারা গাড়ি চালানো সম্পূর্ণ বন্ধ করে দেবেন এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

​পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চালক-শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত