ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

আলীরটেকের জনদুর্ভোগ নিরসন ও সার্বিক উন্নয়নে এমপির সঙ্গে এম. এ. আব্দুল আজিজের সাক্ষাৎ

নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের দীর্ঘদিনের বিরাজমান বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিরসনে নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ৬ অক্টোবর বিকালে অনুষ্ঠিত এই বৈঠকে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ নেতা এম. এ. আব্দুল আজিজের নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

​বৈঠকে আলীরটেক ইউনিয়নের যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চর আলীরটেক ব্রিজ, মাঝের চর ব্রিজ ও খেয়াঘাটের বিদ্যমান নানা সমস্যা এবং এসব এলাকার যাতায়াত ব্যবস্থা সহজ করার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।

​এছাড়াও আলীরটেক ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করার উদ্যোগ, রাস্তাঘাটের উন্নয়ন, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং স্থানীয় মানুষের বিভিন্ন নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।

​এ সময় ইউনিয়নের দীর্ঘদিনের জটলা বাঁধা সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরে এম. এ. আব্দুল আজিজ বলেন, "আলীরটেকের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উন্নত যোগাযোগব্যবস্থা, মজবুত সড়ক অবকাঠামো ও জননিরাপত্তাসহ মৌলিক বিষয়গুলোতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। জনগণের দুর্ভোগ কমাতে আমরা এসব সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করছি।"

​বৈঠকে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন উপস্থাপিত সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার জনস্বার্থে পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আলীরটেকের জনদুর্ভোগ নিরসন ও সার্বিক উন্নয়নে এমপির সঙ্গে এম. এ. আব্দুল আজিজের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের দীর্ঘদিনের বিরাজমান বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিরসনে নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ৬ অক্টোবর বিকালে অনুষ্ঠিত এই বৈঠকে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ নেতা এম. এ. আব্দুল আজিজের নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

​বৈঠকে আলীরটেক ইউনিয়নের যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চর আলীরটেক ব্রিজ, মাঝের চর ব্রিজ ও খেয়াঘাটের বিদ্যমান নানা সমস্যা এবং এসব এলাকার যাতায়াত ব্যবস্থা সহজ করার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।

​এছাড়াও আলীরটেক ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করার উদ্যোগ, রাস্তাঘাটের উন্নয়ন, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং স্থানীয় মানুষের বিভিন্ন নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।

​এ সময় ইউনিয়নের দীর্ঘদিনের জটলা বাঁধা সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরে এম. এ. আব্দুল আজিজ বলেন, "আলীরটেকের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উন্নত যোগাযোগব্যবস্থা, মজবুত সড়ক অবকাঠামো ও জননিরাপত্তাসহ মৌলিক বিষয়গুলোতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। জনগণের দুর্ভোগ কমাতে আমরা এসব সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করছি।"

​বৈঠকে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন উপস্থাপিত সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার জনস্বার্থে পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত