বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ‘কুয়েতি মাঈনুদ্দিনকে’ ৮০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ‘কুয়েতি মাঈনুদ্দিনের’ ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিলের নেতৃত্বে তিতাস গ্যাসের জোনাল বিক্রয় অফিস-বন্দরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কুশিয়ারা এলাকায় ১৮টি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করে গ্যাসের পাইপ অপসারণ করা হয়। একই অভিযানে অন্য একটি স্থাপনায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং আমির হামজা নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, বন্দরের ৯ নম্বর ওয়ার্ডে সরকারি খালের ওপর বহুতল ভবন নির্মাণ ও অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ রয়েছে মাঈনুদ্দিনের বিরুদ্ধে। তিতাসের সংশ্লিষ্ট প্রকৌশলী জাহিন আমির খান জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন