ঢাকা   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

নৈতিক মূলবোধ ছাড়া আদর্শ মানুষ ও সমাজ গঠন সম্ভব নয়- এইচ এম নাসির উদ্দিন

মাসদাইরে হিফযুল কুরআন একাডেমির ১৪তম সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান 'হিফযুল কুরআন একাডেমি'-র উদ্যোগে ১৪তম সবক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) বাদ আসর মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কোমলমতি হাফেজ ছাত্র/ ছাত্রী ও সুধীজন অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শাহ্ ফতেহ্ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার এইচ এম নাসির উদ্দিন।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সময়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি সন্তানদের সঠিক নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। নৈতিক মূলবোধ ছাড়া আদর্শ মানুষ ও সমাজ গঠন সম্ভব নয়।"

​হিফযুল কুরআন একাডেমির পরিচালক সৈয়দ আহমাদ আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানের শুরুতে হিফযুল কুরআন একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা চমৎকার কণ্ঠে ক্বিরাআত, হামদ ও নাত পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। আলোচনা ও সবক প্রদান পর্ব শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নৈতিক মূলবোধ ছাড়া আদর্শ মানুষ ও সমাজ গঠন সম্ভব নয়- এইচ এম নাসির উদ্দিন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

মাসদাইরে হিফযুল কুরআন একাডেমির ১৪তম সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান 'হিফযুল কুরআন একাডেমি'-র উদ্যোগে ১৪তম সবক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) বাদ আসর মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কোমলমতি হাফেজ ছাত্র/ ছাত্রী ও সুধীজন অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শাহ্ ফতেহ্ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার এইচ এম নাসির উদ্দিন।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সময়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি সন্তানদের সঠিক নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। নৈতিক মূলবোধ ছাড়া আদর্শ মানুষ ও সমাজ গঠন সম্ভব নয়।"

​হিফযুল কুরআন একাডেমির পরিচালক সৈয়দ আহমাদ আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানের শুরুতে হিফযুল কুরআন একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা চমৎকার কণ্ঠে ক্বিরাআত, হামদ ও নাত পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। আলোচনা ও সবক প্রদান পর্ব শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত