ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

আর্কাইভ দেখুন

নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ৪ আগষ্ট মঙলবার সকালে তিন দিনব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটি। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে ৪, ৫ ও ৬ আগস্ট জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে মোট ৬০০টি ফলজ বৃক্ষ রোপণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধনী দিনে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান। এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক  মো. মামুন মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে যারা নারায়ণগঞ্জজুড়ে ৬০০টি গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল এখানে গাছ লাগানো অত্যান্ত জরুরী।  শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে।” বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুকবিল হোসেন (মুকুল মৌলভী)  বলেন, “প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগের ধারাবাহিকতায় আমরা সারা নারায়ণগঞ্জে ৬০০টি ফলজ বৃক্ষ রোপণ করবো এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো সংরক্ষণ করবো।” কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে দুটি করে ফলজ বৃক্ষ রোপণ করেন কর সার্কেল-৩-এর সহকারী কর কমিশনার মো. কামাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার, নারায়ণগঞ্জ কর অঞ্চলের নাজির মিনারুল দাড়িয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লোকমান আহমেদ। এ ছাড়া সমিতির সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জলিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল আলমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তিন দিনব্যাপী কর্মসূচির মাঠপর্যায়ের সার্বিক তদারকির দায়িত্ব পালন করছেন সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সফিউল আলম, কার্যকরী সদস্য নুরমোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক ,দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ রহমতু উল্লাহ। সমিতির নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ বৃক্ষের বিস্তারের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা বলেন, সমিতির কার্যকরী সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

সিদ্ধিরগঞ্জের আখির হানি ট্র্যাপের ফাঁদে তরুনরা

সিদ্ধিরগঞ্জের আখির হানি ট্র্যাপের ফাঁদে তরুনরা

বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ ‎

বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ ‎

তাতিহাটি আইডিয়াল স্কুলের নতুন একাডেমিক ভবনের যাত্রা শুরু

তাতিহাটি আইডিয়াল স্কুলের নতুন একাডেমিক ভবনের যাত্রা শুরু

সিদ্ধিরগঞ্জে পশুর হাটের ৩ কোটি ২০ লাখ টাকা সিন্ডিকেটের পকেটে! মন্তুর অস্বীকার

সিদ্ধিরগঞ্জে পশুর হাটের ৩ কোটি ২০ লাখ টাকা সিন্ডিকেটের পকেটে! মন্তুর অস্বীকার

মটরসাইকেল চালক থেকে রাতারাতি সাংবাদিক! মঠবাড়িয়ায় শাহজাহানের চাঁদাবাজির চালচিত্র

মটরসাইকেল চালক থেকে রাতারাতি সাংবাদিক! মঠবাড়িয়ায় শাহজাহানের চাঁদাবাজির চালচিত্র

জুলাইয়ের শহীদদের যারা চেনে না, জনগণ তাদেরকেও চিনবে না: মাওলানা আবদুল জব্বার  ​

জুলাইয়ের শহীদদের যারা চেনে না, জনগণ তাদেরকেও চিনবে না: মাওলানা আবদুল জব্বার ​

নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসী সিফাত বাহিনীর ‘সেনাপতি’ লিজার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসী সিফাত বাহিনীর ‘সেনাপতি’ লিজার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

তেঁতুলতলা বাজারে ৬ নং ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান বাবু মল্লিকের গণসংযোগ

তেঁতুলতলা বাজারে ৬ নং ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান বাবু মল্লিকের গণসংযোগ

এনায়েত নগর ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মোঃ নাসির উদ্দিন খোকন

এনায়েত নগর ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মোঃ নাসির উদ্দিন খোকন

চাঁদাবাজিতে ব্যর্থ হয়ে গৃহবধূর বিরুদ্ধে অপপ্রচার: নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

চাঁদাবাজিতে ব্যর্থ হয়ে গৃহবধূর বিরুদ্ধে অপপ্রচার: নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর-এর ২০২৭-২৮ নবগঠিত কমিটির নাম ঘোষণা

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর-এর ২০২৭-২৮ নবগঠিত কমিটির নাম ঘোষণা

কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত করলেন ডিসি

কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত করলেন ডিসি

পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে শহরে আশার বিক্ষোভ মিছিল

পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে শহরে আশার বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে: নারায়ণগঞ্জে আশার নেতৃত্বে আমজাদ মেম্বারের যোগদান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে: নারায়ণগঞ্জে আশার নেতৃত্বে আমজাদ মেম্বারের যোগদান

আড়াইহাজারের পুকুড়ে জালের টানে উঠল থানা থেকে লুট হওয়া শর্টগান

আড়াইহাজারের পুকুড়ে জালের টানে উঠল থানা থেকে লুট হওয়া শর্টগান

নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার জমি ক্রয়ে মরহুম অখিল উদ্দিনের নাতির ৫ লক্ষ টাকা অনুদান

নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার জমি ক্রয়ে মরহুম অখিল উদ্দিনের নাতির ৫ লক্ষ টাকা অনুদান

নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও ঝুঁট সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি-আবদুল্লাহ আল আমিন এমপি

নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও ঝুঁট সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি-আবদুল্লাহ আল আমিন এমপি

১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে ছাত্র মজলিসের স্মারকলিপি

১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে ছাত্র মজলিসের স্মারকলিপি

বন্দরে ইউএনও শিবানী সরকারের সাথে জাতীয় ছাত্রশক্তির সৌজন্য সাক্ষাৎ

বন্দরে ইউএনও শিবানী সরকারের সাথে জাতীয় ছাত্রশক্তির সৌজন্য সাক্ষাৎ