৪১ পিস ইয়াবাসহ পটুয়াখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৪১ (একচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইয়ামিন মৃধা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (০২ জুন) রাত ৯:২৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল পটুয়াখালী সদর থানার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪১ পিস ইয়াবাসহ ইয়ামিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়ামিন মৃধা পটুয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
আপনার মতামত লিখুন