ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
বাংলার শিরোনাম

স্ট্রোকজনিত গৃহবধূর মৃত্যু ফ্রি অ্যাম্বুলেন্সও আর্থিক সহায়তা দিল কফিল আহমাদ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত ১ নং ওয়ার্ডের ধনুহাজী এলাকার এক ভাড়াটিয়া গৃহবধূ স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত গৃহবধূ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাইশ গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোতালেব হোসেনের স্ত্রী।

​তার এই আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের আমীর ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ কফিল আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

​জানা গেছে, মৃত নারীর পরিবারটি দীর্ঘদিন ধরে চরম আর্থিক অসচ্ছলতার মধ্য দিয়ে দিনাতিপাত করছিল। এই সংকটাপন্ন পরিস্থিতিতে আলহাজ্ব মোঃ কফিল আহমেদ ব্যক্তিগত উদ্যোগে এবং এলাকাবাসীকে সাথে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এবং এলাকাবাসীর সার্বিক সহায়তায় মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানোর জন্য একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। একই সাথে নিহতের পরিবারের হাতে নগদ প্রায় ১০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

​উক্ত মানবিক সহায়তা প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণনবায়তুল মাল সম্পাদক আব্দুর রহিম, ১ নং ডনহাজী ওয়ার্ড প্রচার সম্পাদক, ​মোহাম্মদ শামসুল হক তালুকদার, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নেত্রকোনা জেলার বেশ কিছু প্রবাসী ও স্থানীয় বাসিন্দা এই সময় উপস্থিত ছিলেন। সকলের সম্মিলিত ও সার্বিক সহযোগিতায় এই মহৎ কাজটি সম্পন্ন হয়।

​সর্বশেষ, আলহাজ্ব কফিল আহমেদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান, যেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করেন।

​উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি দেশের নেতৃত্বে আসে, তবে সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনহিতকর ও মানবিক কার্যক্রম আরও ব্যাপকভাবে অব্যাহত রাখা হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্ট্রোকজনিত গৃহবধূর মৃত্যু ফ্রি অ্যাম্বুলেন্সও আর্থিক সহায়তা দিল কফিল আহমাদ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত