নারায়ণগঞ্জ বন্দরে ২৩নং ওয়ার্ডে পশুর হাটের আয়ের বণ্টন নিয়ে ক্ষোভ
নারায়ণগঞ্জের বন্দর এলাকার ২৩নং ওয়ার্ডের হাটের আয় বণ্টনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ছাত্রদল ও যুবদলের একাধিক নেতাকর্মীর অভিযোগ, হাটের লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে তাদের সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে এবং তারা কোনো ধরনের অংশীদারিত্ব পাননি।
অভিযোগকারীরা দাবি করেন, দীর্ঘদিন মাঠে সক্রিয় থেকে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হলেও কিছু প্রভাবশালী ব্যক্তি হাটের অর্থনৈতিক সুবিধা ভোগ করছেন। তাদের ভাষ্য অনুযায়ী, হাটের আয় থেকে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা অনিয়মের মাধ্যমে আত্মসাতের অভিযোগও রয়েছে।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা হাটের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেন, স্বচ্ছতা নিশ্চিত করা হলে প্রকৃত তথ্য সামনে আসবে এবং বিতর্কের অবসান ঘটবে।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
উল্লেখ্য, উত্থাপিত অভিযোগগুলো অভিযোগকারীদের দাবি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটিত হওয়া প্রয়োজন।
সূত্র: জাগো নারায়ণগঞ্জ
আপনার মতামত লিখুন