ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

রূপগঞ্জে পুলিশের অভিযানে মাদক কারবারির মা অসুস্থ, হাসপাতালে ৩ দিন ধরে অচেতন

পুলিশের অভিযানে মাদক কারবারির মা অসুস্থ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে পুলিশের ভয়ে ও আতঙ্কে জোসনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা অচেতন হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও সোমবার (১৫ জুন) দুপুর পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। তিনি বর্তমানে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জোসনা বেগম স্থানীয় মাদক কারবারি তিন ভাই—জহিরুল, মহিউদ্দিন ও জসিম উদ্দিনের মা। মায়ের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে ছেলে জহিরুল ইসলাম সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

অভিযানের ঘটনা

গত ১২ জুন বিকেলে গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ দল মাদকবিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জহিরুল, মহিউদ্দিন ও জসিম উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়িতে থাকা তাঁদের মা জোসনা বেগম আতঙ্কে জ্ঞান হারান। স্বজনরা তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাজধানীর পপুলার হাসপাতালে স্থানান্তর করেন।

পুলিশের বক্তব্য ও মামলা

অভিযানের বিষয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ওই তিন ভাইয়ের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। অভিযানে জসিমের ভাড়াটিয়া আবু রায়হান (২৪) এবং রাসেল মিয়া (৩৭) নামে দুজনকে ১৪ বোতল স্কাফ (ফেন্সিডিলের ন্যায় মাদকদ্রব্য) সহ আটক করা হয়। আবু রায়হান চাঁদপুর জেলার সেনগাঁও মৃধাবাড়ির মালেক মৃধার ছেলে এবং রাসেল মিয়া রূপগঞ্জের গোলাকান্দাইল উত্তরপাড়ার মোন্তাজুল হকের ছেলে।

এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মোত্তালিব বাদী হয়ে আটককৃতদের আসামি করে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। জসিম উদ্দিনের বিরুদ্ধে এর আগেও একই আইনে একাধিক মামলা রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “১৪ বোতল স্কাফসহ গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি এবং অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০১ আগস্ট ২০২৬

রূপগঞ্জে পুলিশের অভিযানে মাদক কারবারির মা অসুস্থ, হাসপাতালে ৩ দিন ধরে অচেতন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত