ঢাকা   শুক্রবার, ২৬ জুন ২০২৬
বাংলার শিরোনাম

আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের মতবিনিময় সভা

​নারায়ণগঞ্জ মহানগরীতে ছাত্র আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার চাষাঢ়া আন-নূর মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ছাত্র আন্দোলন সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রজীবনের সেই চেতনা ও আদর্শকে ধারণ করে বর্তমানের জটিল পরিস্থিতিতেও প্রাক্তন দায়িত্বশীলদের দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আপনাদের অতীত অভিজ্ঞতা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

​সভায় উপস্থিত বক্তারা ছাত্র আন্দোলনের অতীত ঐতিহ্য, বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে দেশের চলমান পরিস্থিতিতে প্রাক্তন ছাত্রনেতাদের ভূমিকা ও দায়িত্বশীলতার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

​নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম , সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মুহাম্মদ জামাল।হোসাইন সহ কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন মেয়াদের প্রাক্তন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৬ জুন ২০২৬

আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

​নারায়ণগঞ্জ মহানগরীতে ছাত্র আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার চাষাঢ়া আন-নূর মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ছাত্র আন্দোলন সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রজীবনের সেই চেতনা ও আদর্শকে ধারণ করে বর্তমানের জটিল পরিস্থিতিতেও প্রাক্তন দায়িত্বশীলদের দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আপনাদের অতীত অভিজ্ঞতা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

​সভায় উপস্থিত বক্তারা ছাত্র আন্দোলনের অতীত ঐতিহ্য, বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে দেশের চলমান পরিস্থিতিতে প্রাক্তন ছাত্রনেতাদের ভূমিকা ও দায়িত্বশীলতার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

​নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম , সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মুহাম্মদ জামাল।হোসাইন সহ কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন মেয়াদের প্রাক্তন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত