ঢাকা   শুক্রবার, ২৬ জুন ২০২৬
বাংলার শিরোনাম

দ্বীন বিজয়ে বাতিলের সাথে আপোষ করা যাবে না- মুহাম্মদ জামাল হোসাইন

নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ তিতুমীর একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ উত্তর থানার উদ্যোগে সহযোগী সমাবেশ ও আশুরা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল হোসাইন কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে ইমাম হোসাইন (রা.) যে ত্যাগ স্বীকার করেছিলেন, তা আমাদের জন্য বড় শিক্ষা। আমাদের সঠিক ইসলামী ইতিহাস জানতে হবে এবং দ্বীন বিজয়ের লক্ষ্যে জীবনের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।”

​বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, “হকের পথে থাকলে নানা প্রতিকূলতা আসবেই। জামায়াতের ১১ জন নেতাকর্মীকে অতীতে শহীদ করা হয়েছে। যারা অতীতে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছিলেন, আজ তারাই ইসলামের বিরুদ্ধে কথা বলছেন।”

​প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “ইসলামের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আপনি যদি ইসলামের পথে কাজ করেন, তবে আমরা আপনার পাশে থাকব। স্বৈরাচারী শাসনের দিন শেষ হয়েছে, তাদের আর ফেরার সুযোগ নেই।”

​নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর উত্তর থানা আমির আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসাইন।

​অনুষ্ঠানে বক্তারা আশুরার তাৎপর্য ও শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ইসলামের আদর্শ অনুযায়ী জীবন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭ নম্বর ওয়ার্ডের সহকারী সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উত্তর থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ মিরু, সহকারী সেক্রেটারি মুহাম্মদ রুহুল আমিন, ৭ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও সেক্রেটারি মনিরুল ইসলাম। অনুষ্ঠানে ৭ নম্বর ওয়ার্ডের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আকিবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৬ জুন ২০২৬

দ্বীন বিজয়ে বাতিলের সাথে আপোষ করা যাবে না- মুহাম্মদ জামাল হোসাইন

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত