ঢাকা   রোববার, ২১ জুন ২০২৬
বাংলার শিরোনাম

নৈতিকতার বিকাশ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে - জামাল হোসাইন

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুন ঈদগাহ মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

​কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন।

​তিনি তাঁর বক্তব্যে বলেন, "তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।" তিনি আরো বলেন সমাজের সার্বিক উন্নয়ন, নৈতিকতার বিকাশ এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান চ্যালেঞ্জিং সময়ে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কাজকে আরও বেগবান করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

​সম্মেলনে মহানগরী ও স্থানীয় পর্যায়ের অন্যান্য শীর্ষনেতারাও উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই কর্মীদের নৈতিক মান উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই কর্মী সম্মেলন সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২১ জুন ২০২৬

নৈতিকতার বিকাশ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে - জামাল হোসাইন

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুন ঈদগাহ মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

​কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন।

​তিনি তাঁর বক্তব্যে বলেন, "তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।" তিনি আরো বলেন সমাজের সার্বিক উন্নয়ন, নৈতিকতার বিকাশ এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান চ্যালেঞ্জিং সময়ে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কাজকে আরও বেগবান করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

​সম্মেলনে মহানগরী ও স্থানীয় পর্যায়ের অন্যান্য শীর্ষনেতারাও উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই কর্মীদের নৈতিক মান উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই কর্মী সম্মেলন সমাপ্ত হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত