ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬
বাংলার শিরোনাম

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- আবদুল জব্বার

​ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার।

​৫ জুন (শুক্রবার) সকালে ইউনাইটেড ক্লাব মিলনায়তনে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​বক্তব্যকালে মাওলানা আবদুল জব্বার দুনিয়ার ক্ষণস্থায়ী ও জাগতিক চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে আখেরাতের জীবনকে প্রাধান্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আবদুল জব্বার আরো বলেন যে ভাইকে আজকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হলো  ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসীদের হাতে ছাত্রনেতা হিসাবে রাজপথ আন্দোলনে তার একটি চক্ষু হারিয়েছেন। আজ তার একটি চোখ নেই। সন্ত্রাসী আওয়ামীলীগ কি পরিমাণ জুলুৃম করেছে আপনারা তা উপলব্ধি করেছেন। আজকে এই জীবন্ত শহীদ হাফেজ আব্দুল মোমিম ভাইকে এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের হাতে তোলে দিলাম। আশা করি আপনারা তাকে জীবন বাজি রেখে জনগণের ভোটের  আমানত উদ্ধার করবেন। এসময় তিনি  বলেন জনগণ মনে করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারা ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা একটিও বাস্তবায়ন করতে পারেন নাই। বরং তারা এই কার্ড সেই কার্ড দিতে গিয়ে সেখানে ও তারা চাঁদাবাজি করেছে। তারা দফায় দফায় যেভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি , বিদুৎবিলের মূল্য  সহ নিত্যপন্যের দাম পরিকল্পিত ভাবে বৃদ্ধি করছেন। এতে প্রমান করে সরকার তাদের ওয়াদা রক্ষায় ব্যার্থ। প্রশাসনের উদ্দেশ্যে বলেন সারাদেশে যে পরিমান চুরি, ছিনতাই, খুন খারাপি ও মামলা বাণিজ্য হচ্ছে এতে প্রমান করে আপনারা চব্বিশের আন্দোলনের আগে স্বৈরাচারীর তাঁবেদারি করেছেন। এখন নতুন করে ক্ষমতাসীন দলের দালালি করছেন। আপনারা যদি ন্যায় ইনসাফের পক্ষে কাজ না করতে পারেন জনগণ আপনাদের আর ক্ষমা করবেনা। 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ফতুল্লা পশ্চিম থানা আমীর ​মাওলানা নুরুল হক। 

এসময় আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন জাতির পিতা হযরত ইব্রাহিম (আ:) নবী ও তার প্রিয় সন্তান ইসমাঈল (আ:) এর ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের ত্যাগের মাহাত্ম শিক্ষাদেন,  কুরবানি আমাদের জীবনে ত্যাগের মহিমা শিক্ষা দেয়। তাই আমি বলবো  এজীবন তো আল্লাহর জন্য সর্বদাই প্রস্তুত রাখা। পরকালের মুক্তির আশায়। তিনি আরো বলেন ফেব্রুয়ারি মাসে যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জাতীয় নির্বাচন হয়েছে তা দেশবাসী বুজতে পেরেছে। এসময় তিনি এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি কেন্দ্রে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আব্দুল মোমিনকে ঘোষণা দেন। এছাড়া ও ৬টি ওয়ার্ডের মেম্বার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। 

​ এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনীতে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ঈদ পরবর্তী সময়ে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সমাজ সংস্কারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ০৫ জুন ২০২৬

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত