ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

শিবিরের সাংগঠনিক দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। সংগঠনের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বিদায়ের সময় তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য ষান্মাসিক কর্মসূচিকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত বৈঠকে সাদিক কায়েমসহ মোট নয়জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে বিদায় দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্দিষ্ট সময় পর ছাত্রত্ব ও সাংগঠনিক দায়িত্বের মেয়াদ শেষ হলে সংগঠনের নিয়ম অনুযায়ী দায়িত্বশীলদের বিদায় জানানো হয়।

একই প্রক্রিয়ায় বিদায় নেওয়া অন্য নেতারা হলেন— কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

এদিকে, দায়িত্ব ছাড়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম লেখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার আবেগ ও ভালোবাসার সংগঠন। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দীর্ঘ একটি অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠন থেকে বিদায় নিয়েছেন।

উল্লেখ্য, সাদিক কায়েম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৫ জুলাই ২০২৬

শিবিরের সাংগঠনিক দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত