ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
বাংলার শিরোনাম

হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় জামায়াত নেতা এইচ এম নাসির উদ্দিন

জামায়াত নেতা এইচ এম নাসির উদ্দিন

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীরা যার যার অবস্থান থেকে প্রস্তুতি শুরু করেছেন। বিশেষ করে নাসিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভিআইপি এলাকা হিসেবে পরিচিত ১৩ নং ওয়ার্ডে এখন থেকেই বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডে বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে প্রায় ডজনখানেক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা গেলেও, সৎ ও আদর্শিক ব্যক্তিত্ব হিসেবে সাধারণ মানুষের মাঝে বেশ এগিয়ে আছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

​নারায়ণগঞ্জ শহরের মূল কেন্দ্রবিন্দু বলা চলে এই ১৩ নং ওয়ার্ডকে। চাষাঢ়া, মেট্রোহল, আমলাপাড়া, সরকারি তোলারাম কলেজ, কেন্দ্রীয় ঈদগাহ ও আদর্শ কলেজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনা নিয়ে গঠিত এই ওয়ার্ডটি। শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসার দিক থেকে নাসিকের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানকার নেতৃত্ব নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সবসময়ই বাড়তি কৌতুহল থাকে।

​নির্বাচন ও এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা আব্দুস সালামের সাথে। তিনি বলেন"এই ওয়ার্ডে বেশ কিছু নামকরা কলেজ ও ভালো মানের উচ্চবিদ্যালয় রয়েছে। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী এখানে যাতায়াত করে। আমাদের প্রথম দাবি হলো আমাদের সন্তানদের নিরাপত্তা। একজন সৎ এবং যোগ্য মানুষের কাছে যদি নেতৃত্ব আসে, তবেই এলাকাবাসী শান্তিতে থাকতে পারবে। আমরা এলাকায় আর কোনো ধরনের মাদক বা সন্ত্রাসের ছায়া দেখতে চাই না।"

​এলাকাবাসী ও স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এইচ এম নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো সামাজিক দুর্যোগে তাঁর মানবিক কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে। ​রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন সৎ ও বিনয়ী মানুষ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।

এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে তিনি সবসময় সোচ্চার।

যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর অবস্থান জিরো টলারেন্স।

​নাসিক ১৩ নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা এবার পরিবর্তনের পক্ষে। তারা এমন একজন নগরপিতা বা কাউন্সিলর চান যিনি শুধু আশ্বাস দেবেন না, বরং কাজের মাধ্যমে ওয়ার্ডটিকে একটি আদর্শ, নিরাপদ এবং আধুনিক শিক্ষানগরী হিসেবে গড়ে তুলবেন। আর সেই দৌড়ে হেভিওয়েট প্রার্থী হিসেবে এইচ এম নাসির উদ্দিনের নাম এখন সর্বস্তরের মানুষের মুখে মুখে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় জামায়াত নেতা এইচ এম নাসির উদ্দিন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত