ঢাকা   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান-এড. এহসানুল মাহবুব জুবায়ের

আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে আজ (২০ জুলাই) সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাঠ পরিদর্শন শেষে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আয়োজিত ধারাবাহিক বিভাগীয় সমাবেশের সর্বশেষ আয়োজন হবে আগামী ২৫ জুলাই সিলেটে। রাজশাহী বিভাগীয় সমাবেশের মাধ্যমে শুরু হওয়া এ কর্মসূচির সমাপ্তি ঘটবে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মাধ্যমে। তিনি জানান, এ সমাবেশ থেকে ১১ দলীয় ঐক্যের জাতীয় নেতৃবৃন্দ পরবর্তী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

তিনি বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের প্রতিটি বিভাগীয় সমাবেশে জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সিলেটের সমাবেশেও জনতার স্বতঃস্ফূর্ত ঢল নামবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশে সিলেট বিভাগের চারটি জেলা ও সিলেট মহানগরের ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ১১ দলীয় ঐক্য সংসদ ও রাজপথে জনগণের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে গেলেও সরকার জুলাইয়ের চেতনাকে উপেক্ষা করে একদলীয় শাসন প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। তিনি দেশে খুন, হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এসব অপরাধ দমনে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা সংকট এবং ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণকাজের ধীরগতি। এসব সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে সিলেটবাসীকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান। একই সঙ্গে তিনি জানান, বিভাগীয় সমাবেশে সিলেট অঞ্চলের ন্যায্য দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

আগামী ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মীর পাশাপাশি সিলেটবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই (শনিবার) বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান-এড. এহসানুল মাহবুব জুবায়ের

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত