সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টা সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ও ২০নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই ইস্কুলে তোমরা যারা লেখাপড়া করো তোমাদের একটি কথা মনে রাখতে হবে। এ বিদ্যালয় টি একটি ঐতিহাসিক বিদ্যালয়, তার নামটা যাহাতে ধরে রাখতে পারো, সেই প্রচেষ্টা থাকবে তোমাদের কাছে এবং তোমরা যদি ৮.৫ % এবার পরিক্ষা দিয়ে পাস করে আসতে পারো তাহলে কথা দিলাম। আমি আমার নিজের অর্থ ব্যায় করে তোমাদের কে পিকনিক করতে নিয়ে যাবো।
এ সময় সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা কাজী নুসরাত ইয়াছমিন এর সভাপতিত্বে অন্য দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এডভোকেট ফরহাদ মিয়া, অত্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বি, কম কবির মাস্টার, রুবিনা আক্তার, লকিতউল্লাহ ফরাজী,রামকমল সুএধর,আবদুল সালাম,ধমীয় শিক্ষক ইউসুফ ভূইয়া সহ সকল ছাএছাএী অভিভাবক বৃন্দগন এই সময় উপস্থিত ছিলেন। পরে দোয়া শেষ সকলের মাজে মিষ্টি বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন