ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ৩টি গাড়ি উদ্ধার

​নারায়ণগঞ্জে একটি আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই চক্রটিকে সনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ তারিখে মোহাম্মাদ আরিফ নামের এক ব্যক্তি তাঁর ব্যবহৃত টয়োটা এক্স করোল্লা (মডেল-২০০৬, রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬) গাড়িটি ফতুল্লা থানাধীন চ্যানমারি নতুন জজ কোর্ট সংলগ্ন পার্কিংয়ে রেখে নাস্তা করতে যান। নাস্তা শেষে ফিরে এসে তিনি দেখেন তাঁর গাড়িটি পার্কিং করা স্থানে নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়ির কোনো সন্ধান না পেয়ে তিনি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

​মামলা দায়েরের পর ফতুল্লা মডেল থানা পুলিশ তদন্তে নামে। পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল ও চারপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদঘাটন করে। ধারাবাহিক অভিযানের একপর্যায়ে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত ৩ জন আন্তঃজেলা গাড়ি চোরকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:

১. মুক্তার হোসেন (৪৮): পিতা- মৃত শামসের মুন্সি @ শামসুল মুন্সি, মাতা- আমেনা বেগম। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চিশতাশাল তুহিন এর বাড়ির ৫ম তলার ভাড়াটিয়া। তাকে দেলপাড়া চিশতাশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

২. মোঃ মোমিনুর রহমান @ লিটন (৪২): পিতা- মৃত আব্দুল মান্নান, মাতা- পুস্পরিয়া। সাং- তেঁতৈয়া, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা।

৩. আলাউদ্দিন (৩৬): পিতা- মৃত জুলফু মিয়া, মাতা- আনোয়ারা বেগম। সাং- নারায়ণ ভাতুয়া খন্দকার বাড়ী, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা।

২ ও ৩ নম্বর আসামিকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

​উদ্ধারকৃত আলামত:

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে চুরির কাজে ব্যবহৃত ও চোরাই নিম্নলিখিত ৩টি গাড়ি উদ্ধার করা হয়:

১. বাদী মোহাম্মাদ আরিফের চুরি যাওয়া টয়োটা এক্স করোল্লা (মডেল-২০০৬), রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬।

২. একটি পুরাতন নোহা গাড়ি, যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো চ-১৪-১২৩০।

৩. একটি প্রাইভেট কার, যাহার রেজিস্ট্রেশন নং- চট্টগ্রাম মেট্রো ঘ-১১-২৮৮৩।

​নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস নোটে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার ও সক্রিয় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য। বর্তমানে এই মামলায় মোট ৩ জন আসামি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিষয়েও তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২৭ জুন ২০২৬

নারায়ণগঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ৩টি গাড়ি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত