ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

ফতুল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সম্পন্ন: ১১০ রোগীর সেবা গ্রহণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুব বিভাগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং লেন্সসংযোজনসহ ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ৪ অক্টোবর রবিবার ফতুল্লা উত্তর রূপায়ন গেট সংলগ্ন থানা অফিসে বিশেষ এই ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

​চক্ষু শিবিরে মোট ১১০ জন রোগী চোখের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। তাদের মধ্য থেকে ছানি সমস্যায় আক্রান্ত ১৬ জন রোগীকে বাছাই করে বিনামূল্যে লেন্সসংযোজন অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয় এবং সফলভাবে তাদের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

​যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ মারুফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা আবদুল জব্বার।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আদর্শ স্কুল নারায়ণগঞ্জের প্রাক্তন প্রিন্সিপাল আব্দুল আজিজ, শহীদ আদিলের পিতা আবুল কালাম, ডা. জান্নাতুল ফেরদৌস, এডভোকেট জাকির হামিদি এবং কাজী আইউব আলী।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ ধরনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষের সেবায় দেশের প্রতিটি এলাকায় এমন ফ্রি চক্ষু শিবির আয়োজনে সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ফতুল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সম্পন্ন: ১১০ রোগীর সেবা গ্রহণ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুব বিভাগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং লেন্সসংযোজনসহ ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ৪ অক্টোবর রবিবার ফতুল্লা উত্তর রূপায়ন গেট সংলগ্ন থানা অফিসে বিশেষ এই ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

​চক্ষু শিবিরে মোট ১১০ জন রোগী চোখের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। তাদের মধ্য থেকে ছানি সমস্যায় আক্রান্ত ১৬ জন রোগীকে বাছাই করে বিনামূল্যে লেন্সসংযোজন অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয় এবং সফলভাবে তাদের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

​যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ মারুফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা আবদুল জব্বার।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আদর্শ স্কুল নারায়ণগঞ্জের প্রাক্তন প্রিন্সিপাল আব্দুল আজিজ, শহীদ আদিলের পিতা আবুল কালাম, ডা. জান্নাতুল ফেরদৌস, এডভোকেট জাকির হামিদি এবং কাজী আইউব আলী।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ ধরনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষের সেবায় দেশের প্রতিটি এলাকায় এমন ফ্রি চক্ষু শিবির আয়োজনে সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত