ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর স্কুল শাখার প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ শহরে স্থানীয় স্কুল মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী স্কুল শাখার উদ্যোগে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর) বাদ আসর আয়োজিত এই প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্কুল শাখার সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ এবং পরিচালনায় ছিলেন মাওলানা নজরুল ইসলাম।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের মহানগরীর প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আবদুল জব্বার। বক্তব্যকালে তিনি বলেন, "শিক্ষকরা সমাজের স্থপতি। সুন্দর, নৈতিক ও আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আদর্শ শিক্ষকতার বিকল্প নেই।"

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মহানগরী শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন এবং আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ওমর ফারুক।

​উক্ত মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মসূচিতে মহানগরীর বিভিন্ন স্কুলের শিক্ষক, সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ পর্বে শিক্ষকদের গুণগত মান উন্নয়ন ও শিক্ষাদান পদ্ধতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর স্কুল শাখার প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরে স্থানীয় স্কুল মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী স্কুল শাখার উদ্যোগে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর) বাদ আসর আয়োজিত এই প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্কুল শাখার সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ এবং পরিচালনায় ছিলেন মাওলানা নজরুল ইসলাম।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের মহানগরীর প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আবদুল জব্বার। বক্তব্যকালে তিনি বলেন, "শিক্ষকরা সমাজের স্থপতি। সুন্দর, নৈতিক ও আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আদর্শ শিক্ষকতার বিকল্প নেই।"

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মহানগরী শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন এবং আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ওমর ফারুক।

​উক্ত মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মসূচিতে মহানগরীর বিভিন্ন স্কুলের শিক্ষক, সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ পর্বে শিক্ষকদের গুণগত মান উন্নয়ন ও শিক্ষাদান পদ্ধতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত