ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬
বাংলার শিরোনাম

দশমিনায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ রানা
মোঃ রানা
| ফটো কার্ড

দশমিনায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
আসমী মোঃ রিয়াজ হোসেন

পটুয়াখালীর দশমিনায় পুলিশি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মোঃ রিয়াজ হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মে (২০২৬ খ্রি.) রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় দশমিনা থানার একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা পশু হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকদ্রব্য কেনাবেচার সময় রিয়াজ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করে পুলিশ।

​দশমিনা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২৩ মে ২০২৬

দশমিনায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

পটুয়াখালীর দশমিনায় পুলিশি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মোঃ রিয়াজ হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মে (২০২৬ খ্রি.) রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় দশমিনা থানার একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা পশু হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকদ্রব্য কেনাবেচার সময় রিয়াজ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করে পুলিশ।

​দশমিনা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত