ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বাংলার শিরোনাম

ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া গ্রেফতার

| ফটো কার্ড

ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া গ্রেফতার
ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া গ্রেফতার

সুনামগঞ্জের ছাতকে অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামি রাজন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ঝিগলী স্কুল পয়েন্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজন মিয়া উপজেলার ঝিগলী গ্রামের মৃত তাহিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজন মিয়া এলাকার একজন চিহ্নিত অপরাধী এবং একাধিক মামলার নিয়মিত আসামি। ছাতক থানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে অস্ত্র মামলা (জিআর নং- ৩৮৭/২৫, জিআর নং- ৪৩/২৬, জিআর নং- ৭৩/২৬) এবং দ্রুত বিচার আইনে দায়ের করা মামলা (নং- ০৮/২৫)। উক্ত মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

ছাতক থানার পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেফতারের পর রাজন মিয়ার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতকে অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামি রাজন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ঝিগলী স্কুল পয়েন্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজন মিয়া উপজেলার ঝিগলী গ্রামের মৃত তাহিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজন মিয়া এলাকার একজন চিহ্নিত অপরাধী এবং একাধিক মামলার নিয়মিত আসামি। ছাতক থানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে অস্ত্র মামলা (জিআর নং- ৩৮৭/২৫, জিআর নং- ৪৩/২৬, জিআর নং- ৭৩/২৬) এবং দ্রুত বিচার আইনে দায়ের করা মামলা (নং- ০৮/২৫)। উক্ত মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

ছাতক থানার পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেফতারের পর রাজন মিয়ার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত