ঢাকা   রোববার, ০৭ জুন ২০২৬
বাংলার শিরোনাম

ছাতকে মাতলামি ও মাদক সেবনের দায়ে চার যুবক গ্রেফতার

সেলিম মাহবুব
সেলিম মাহবুব
| ফটো কার্ড

ছাতকে মাতলামি ও মাদক সেবনের দায়ে চার যুবক গ্রেফতার
ছাতকে মাতলামি ও মাদক সেবনের দায়ে চার যুবক গ্রেফতার

সুনামগঞ্জের ছাতকে প্রকাশ্যে মদ্যপ অবস্থায় মাতলামি ও জনশান্তি বিঘ্নিত করার দায়ে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার তাজপুর পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ছামির আহমদ (৩০), আহমেদ হোসেন (২৪), তুহিন মিয়া (২৩) ও জাকির আলী (২২)।

পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ২টার দিকে গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের তাজপুর পয়েন্ট এলাকায় ওই চার যুবক মদ্যপ অবস্থায় চিৎকার-চেঁচামেচি ও অশ্লীল গালিগালাজ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। খবর পেয়ে ছাতক থানার এসআই মো. আব্দুল হাকিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০৭ জুন ২০২৬

ছাতকে মাতলামি ও মাদক সেবনের দায়ে চার যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতকে প্রকাশ্যে মদ্যপ অবস্থায় মাতলামি ও জনশান্তি বিঘ্নিত করার দায়ে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার তাজপুর পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ছামির আহমদ (৩০), আহমেদ হোসেন (২৪), তুহিন মিয়া (২৩) ও জাকির আলী (২২)।

পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ২টার দিকে গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের তাজপুর পয়েন্ট এলাকায় ওই চার যুবক মদ্যপ অবস্থায় চিৎকার-চেঁচামেচি ও অশ্লীল গালিগালাজ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। খবর পেয়ে ছাতক থানার এসআই মো. আব্দুল হাকিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত