ঢাকা   সোমবার, ১৫ জুন ২০২৬
বাংলার শিরোনাম

নয়াবাজারে এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও সশস্ত্র হামলা

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

নয়াবাজারে এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও সশস্ত্র হামলা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় অবস্থিত এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ মাস্টার নুরুল আমিনকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে মারধর করে মোবাইল ফোন, মানিব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।

সোমবার (১৫ জুন) সকাল প্রায় ১০টার দিকে প্রতিদিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুল আমিন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজী মোহাম্মদ হোছাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খারাংখালী এঞ্জেল কেয়ার একাডেমির উদ্দেশ্যে রওনা হলে একদল দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে অপহরণের চেষ্টা চালায়। এ সময় অপহরণকারীরা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা দা, কিরিচ ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে আহত করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানা গেছে, এর আগেও নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পরপর দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন নুরুল আমিন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৫ জুন ২০২৬

নয়াবাজারে এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও সশস্ত্র হামলা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় অবস্থিত এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ মাস্টার নুরুল আমিনকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে মারধর করে মোবাইল ফোন, মানিব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।

সোমবার (১৫ জুন) সকাল প্রায় ১০টার দিকে প্রতিদিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুল আমিন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজী মোহাম্মদ হোছাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খারাংখালী এঞ্জেল কেয়ার একাডেমির উদ্দেশ্যে রওনা হলে একদল দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে অপহরণের চেষ্টা চালায়। এ সময় অপহরণকারীরা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা দা, কিরিচ ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে আহত করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানা গেছে, এর আগেও নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পরপর দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন নুরুল আমিন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত