ঢাকা   সোমবার, ১৫ জুন ২০২৬
বাংলার শিরোনাম

প্রশাসন ও জনগণের সমন্বয়ে মাদক নির্মূল কমিটি গঠনের আহ্বান -শরীফুল

নারায়ণগঞ্জের বন্দরে মাদকের মরণনেশা নির্মূল করতে কেবল পুলিশি অভিযান নয়, বরং প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফুল ইসলাম। তিনি মনে করেন, মাঠ পর্যায়ে সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া মাদক ব্যবসায়ীদের মূলোৎপাটন করা সম্ভব নয়।

এক বিবৃতিতে সাংবাদিক শরীফুল ইসলাম বলেন, "মাদক এখন একটি ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তিলে তিলে ধ্বংস করছে। পুলিশ মাঝে মধ্যে অভিযান চালায় ঠিকই, কিন্তু অনেক সময় সমন্বয়ের অভাবে বা তথ্য ঘাটতির কারণে মূল হোতারা অধরাই থেকে যায়। তাই প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় সচেতন নাগরিকদের নিয়ে একটি শক্তিশালী ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন যে, এই কমিটিগুলো কেবল নামমাত্র কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে অপরাধীদের চিহ্নিত করা, তথ্য গোপন না করা এবং সমাজকে সচেতন করতে সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি বলেন, "প্রশাসন যখন জানবে যে জনগণ তাঁদের পাশে আছে এবং জনগণ যখন প্রশাসনের ওপর আস্থা পাবে, তখনই মাদক ব্যবসায়ীরা পালাবার পথ পাবে না। মাদকের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।"

বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এই সামাজিক আন্দোলনে বন্দরের সকল সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সক্রিয় হওয়ার উদাত্ত আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৫ জুন ২০২৬

প্রশাসন ও জনগণের সমন্বয়ে মাদক নির্মূল কমিটি গঠনের আহ্বান -শরীফুল

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে মাদকের মরণনেশা নির্মূল করতে কেবল পুলিশি অভিযান নয়, বরং প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফুল ইসলাম। তিনি মনে করেন, মাঠ পর্যায়ে সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া মাদক ব্যবসায়ীদের মূলোৎপাটন করা সম্ভব নয়।

এক বিবৃতিতে সাংবাদিক শরীফুল ইসলাম বলেন, "মাদক এখন একটি ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তিলে তিলে ধ্বংস করছে। পুলিশ মাঝে মধ্যে অভিযান চালায় ঠিকই, কিন্তু অনেক সময় সমন্বয়ের অভাবে বা তথ্য ঘাটতির কারণে মূল হোতারা অধরাই থেকে যায়। তাই প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় সচেতন নাগরিকদের নিয়ে একটি শক্তিশালী ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন যে, এই কমিটিগুলো কেবল নামমাত্র কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে অপরাধীদের চিহ্নিত করা, তথ্য গোপন না করা এবং সমাজকে সচেতন করতে সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি বলেন, "প্রশাসন যখন জানবে যে জনগণ তাঁদের পাশে আছে এবং জনগণ যখন প্রশাসনের ওপর আস্থা পাবে, তখনই মাদক ব্যবসায়ীরা পালাবার পথ পাবে না। মাদকের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।"

বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এই সামাজিক আন্দোলনে বন্দরের সকল সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সক্রিয় হওয়ার উদাত্ত আহ্বান জানান।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত