বাহারছড়ায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে উপজেলা বিএনপির সভাপতি হাছান ছিদ্দিকী
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেছেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ হাছান ছিদ্দিকী।
শনিবার তিনি কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নির্দেশনায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণ, রাস্তা পুনঃসংস্কার এবং খাল খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন।
পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের মতামত ও সমস্যার কথা শোনেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবীদল টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক জালাল উদ্দীন, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রনি, জুবায়ের ওসমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও জনজীবনের মান আরও উন্নত হবে।
আপনার মতামত লিখুন