ঢাকা   রোববার, ১৪ জুন ২০২৬
বাংলার শিরোনাম

টেকনাফের জাদিমুড়ায় কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড-গুলি জব্দ

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

টেকনাফের জাদিমুড়ায় কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড-গুলি জব্দ

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুড়া সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১৪ জুন) দুপুরে জাদিমুড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন লবণ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মোক্তাদীন ছিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ জানতে পারে যে, সাবরাংয়ের জাদিমুড়া এলাকার নাফ নদী সংলগ্ন সীমান্তপথ ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে একটি সশস্ত্র গোষ্ঠী মাটির নিচে বিপুল পরিমাণ তাজা গোলা ও গ্রেনেড মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মাটির নিচে লুকিয়ে রাখা মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি 36M Mk-1 হ্যান্ড গ্রেনেড, ৮টি 40mm HEDP গ্রেনেড এবং ২৮ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে সেখান থেকে ২ কেজি গাঁজাও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট মোক্তাদীন ছিদ্দিকী আরও বলেন, উদ্ধারকৃত গ্রেনেড, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১৪ জুন ২০২৬

টেকনাফের জাদিমুড়ায় কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড-গুলি জব্দ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত