ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬
বাংলার শিরোনাম

পটুয়াখালীতে ৭টি চোরাই গরুর উদ্ধার মামলার মূল হোতা গ্রেফতার

মোঃ রানা
মোঃ রানা
| ফটো কার্ড

পটুয়াখালীতে ৭টি চোরাই গরুর উদ্ধার মামলার মূল হোতা গ্রেফতার
আসামী মামুন

পটুয়াখালীতে আন্তজেলা গরু চোর চক্রের মূল হোতা ও একাধিক মামলার এজাহারনামীয় আসামি মোঃ মামুন হাওলাদারকে (৩৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​আজ ২৫ মে ২০২৬ খ্রি. সোমবার বিকেল ৫:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানিক দল লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা ঘেরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মামুন হাওলাদার পটুয়াখালী জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় গরু চুরি করে আসছিল। সে মূলত একটি আন্তজেলা সংগঠিত গরু চোর চক্রের অন্যতম সক্রিয় সদস্য।

​এর আগে গত ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি. মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ৭টি চোরাই গরু উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় পটুয়াখালী থানায় দণ্ডবিধির ৩৮০/৪৫৭/৪১১/৪১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৫৬, তারিখ: ২৯/০১/২০২৬ খ্রি.)। গরু উদ্ধারের পর থেকেই আসামি মামুন হাওলাদার দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

​ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোর চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে তদন্ত এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

পটুয়াখালীতে ৭টি চোরাই গরুর উদ্ধার মামলার মূল হোতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

পটুয়াখালীতে আন্তজেলা গরু চোর চক্রের মূল হোতা ও একাধিক মামলার এজাহারনামীয় আসামি মোঃ মামুন হাওলাদারকে (৩৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​আজ ২৫ মে ২০২৬ খ্রি. সোমবার বিকেল ৫:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানিক দল লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা ঘেরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মামুন হাওলাদার পটুয়াখালী জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় গরু চুরি করে আসছিল। সে মূলত একটি আন্তজেলা সংগঠিত গরু চোর চক্রের অন্যতম সক্রিয় সদস্য।

​এর আগে গত ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি. মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ৭টি চোরাই গরু উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় পটুয়াখালী থানায় দণ্ডবিধির ৩৮০/৪৫৭/৪১১/৪১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৫৬, তারিখ: ২৯/০১/২০২৬ খ্রি.)। গরু উদ্ধারের পর থেকেই আসামি মামুন হাওলাদার দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

​ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোর চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে তদন্ত এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত