ঢাকা   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
বাংলার শিরোনাম

মাতামুহুরীতে লুটপাটের পর মা-মেয়ের ওপর পাশবিক নির্যাতন, আটক ৬

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

মাতামুহুরীতে লুটপাটের পর মা-মেয়ের ওপর পাশবিক নির্যাতন, আটক ৬
মাতামুহুরীতে লুটপাটের পর মা-মেয়ের ওপর পাশবিক নির্যাতন, আটক ৬

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ডলুনিঘোনা এলাকায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাটের পর এক মা ও তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মা ও মেয়ে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে তারা শারীরিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত পাকা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রথমে একজন সদস্য ঘরে ঢুকে মূল দরজা খুলে দিলে অন্যরা ঘরে প্রবেশ করে। পরে তারা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে এবং মা-মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। ভুক্তভোগী মা ও মেয়ে তাঁদের মধ্যে চারজনকে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন ডলুনিঘোনা এলাকার রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩), তাঁর ভাই কেফায়েত হোসেন ওরফে পুইত্যা (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), সাহারবিল ইউনিয়নের কদ্দাছড়া এলাকার মেহেদী হাসান (২৪) এবং কোরালখালী এলাকার মোহাম্মদ তারেক (২৬)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

মাতামুহুরীতে লুটপাটের পর মা-মেয়ের ওপর পাশবিক নির্যাতন, আটক ৬

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ডলুনিঘোনা এলাকায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাটের পর এক মা ও তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মা ও মেয়ে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে তারা শারীরিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত পাকা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রথমে একজন সদস্য ঘরে ঢুকে মূল দরজা খুলে দিলে অন্যরা ঘরে প্রবেশ করে। পরে তারা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে এবং মা-মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। ভুক্তভোগী মা ও মেয়ে তাঁদের মধ্যে চারজনকে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন ডলুনিঘোনা এলাকার রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩), তাঁর ভাই কেফায়েত হোসেন ওরফে পুইত্যা (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), সাহারবিল ইউনিয়নের কদ্দাছড়া এলাকার মেহেদী হাসান (২৪) এবং কোরালখালী এলাকার মোহাম্মদ তারেক (২৬)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত