ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

বন্দর নবীগঞ্জে বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে চালক ও এলাকাবাসীর মানববন্ধন

বন্দর নবীগঞ্জে বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ রেললাইন থেকে হাজী সাহেবের মোড় পর্যন্ত দীর্ঘদিনের বেহাল সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে ১৪ জুলাই মঙলবার সকালে নবীগঞ্জ রেললাইন বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অটো-সিএনজি চালকবৃন্দ এবং সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে অংশগ্রহণকারীরা সড়কটির বেহাল দশার চিত্র তুলে ধরে অবিলম্বে এটি চলাচলের উপযোগী করার জোর দাবি জানান।

​সিএনজি চালকরা অভিযোগ করে বলেন, নবীগঞ্জ রেললাইন থেকে হাজী সাহেবের মোড় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্তমানে এটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পিচ ও খোয়া উঠে গিয়ে পুরো রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ আর গভীর গর্তের। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কাদাপানিতে একাকার হয়ে যায়, যা দেখতে অনেকটা ছোটখাটো ডোবার মতো মনে হয়।

​এই ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ সড়কের কারণে প্রতিনিয়ত অটো, সিএনজি ও ইজিবাইক উল্টে দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ যাত্রী ও চালকেরা মারাত্মক আহত হচ্ছেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু এবং রোগীদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

​মানববন্ধনে অংশ নেওয়া অটো ও সিএনজি চালকেরা আরো বলেন ​"এই রাস্তা দিয়ে গাড়ি চালানো এখন মৃত্যুর ঝুঁকি নেওয়ার সমান। প্রতিনিয়ত আমাদের গাড়ি বিকল হয়ে যাচ্ছে, আয়ের বড় অংশ চলে যাচ্ছে গাড়ি মেরামতেই। আমরা অবিলম্বে এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।"

​আয়োজক ও স্থানীয় সচেতন নাগরিকেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। অবিলম্বে নবীগঞ্জ রেললাইন থেকে হাজী সাহেবের মোড় পর্যন্ত সড়কটির জরুরি সংস্কার কাজ শুরু করে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৫ জুলাই ২০২৬

বন্দর নবীগঞ্জে বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে চালক ও এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত