চর সৈয়দপুর ভূমিহীন আশ্রয়ন প্রকল্পে পরিচিতি সভা ও বৃক্ষরোপণ
নারায়ণগঞ্জ সদর থানাধীন চর সৈয়দপুর ভূমিহীন আশ্রয়ন প্রকল্পে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চর সৈয়দপুর ভূমিহীন আশ্রয়ন প্রকল্পের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান বাঙ্গালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আপনারা যারা এখানে বসবাস করছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভোটার হবেন। আমি জানতে পেরেছি অনেকে এখনো জমির দলিল পাননি এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি। এখানকার পানি, পয়ঃনিষ্কাশনসহ সব সমস্যা দূরীকরণে আমি কাজ করব। রাতে চলাচলের সুবিধার জন্য সোলার লাইটের ব্যবস্থা করা হবে। আমি এই স্থানটিকে কেবল আশ্রয়ন প্রকল্প নয়, বরং একটি আদর্শ আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলব।”
প্রধান বক্তা মশিউর রহমান রনি বলেন, “ভূমিহীন আশ্রয়ন প্রকল্পের বিদ্যুৎ, পানি ও পয়ঃনিষ্কাশনসহ সকল সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বাসিন্দাদের ভোগান্তি কমাতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপিপি এড. মাহমুদুল হক আলমগীর, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফতুল্লা থানার সদস্য সচিব সিদ্দিকুর রহমান উজ্জল, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের সভাপতি মাসুদুর রহমান দুদু, আহম্মদ আলী, তাহের মাতবর, আক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
আলোচনা সভা শেষে স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন অতিথিবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
আপনার মতামত লিখুন