ঢাকা   রোববার, ০৭ জুন ২০২৬
বাংলার শিরোনাম

বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে এবং সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও প্রতিনিধিদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার মো. আসিফ মিহির।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, বাংলাদেশ স্কাউট নারায়ণগঞ্জ রোভারের কমিশনার মো. আরিফ মিহির, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন।

চারা বিতরণকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই নারায়ণগঞ্জে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, আজ ১০ হাজার বৃক্ষের চারা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে বিতরণ করা হয়েছে, যা জেলার পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করবে।

জেলা প্রশাসক বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষিকে টেকসই, আধুনিক এবং জলবায়ু-সহিষ্ণু ভিত্তিতে পুনর্গঠনের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং জীববৈচিত্র্যের অবক্ষয় দেশের পরিবেশ ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২৬ অনুযায়ী বাংলাদেশ উচ্চ জলবায়ু ঝুঁকির মুখোমুখি। লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি দেশের উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP) এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি সমন্বিত ও দূরদর্শী নীতিকাঠামো অনুসরণ করছে।

তিনি জানান, উপকূলীয় সুরক্ষা, সামাজিক বনায়ন এবং পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, কার্বন ক্রেডিট ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীও পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করবে। বৃক্ষরোপণ ও সংরক্ষণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা করে বড় করাও সবার দায়িত্ব।

কর্মসূচিতে ব্র্যাক, ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, গ্রীন ফর পিস, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ, বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সংস্থা, আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, বুবলী যুব কল্যাণ সংস্থা, সন্ধি সামাজিক সংগঠন, নারায়ণগঞ্জ সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এছাড়াও সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং পরিবেশকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমে জেলা প্রশাসনের এ উদ্যোগকে নারায়ণগঞ্জের সচেতন মহল স্বাগত জানিয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০৭ জুন ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত