নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হাজীগঞ্জ আইটি স্কুল থেকে খানপুর হাসপাতাল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় হাজীগঞ্জ আইটি স্কুল মোড়ে দোয়ার মাধ্যমে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
উদ্বোধনকালে প্রশাসক বলেন, জনদুর্ভোগ লাঘবে এবং শহরের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে এই সংস্কার কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করা হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সড়কটির কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমাজসেবকরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল আহবায়ক মনিরুল ইসলাম সজল, ১১নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাবিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক, আবুল হোসেন রিপন, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, সহ-সভাপতি মীর ইয়ামিন আলী, ফতুল্লা ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিপু,বিশিষ্ট সমাজসেবক ডাঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, ফয়সাল আহমেদ, আব্দুল কাদির এবং যুবদল নেতা শেখ আব্দুল হালিম, নাছের হক ইমন, রেজাউল করিম রেজা, আরিফুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম, মো. রতন, আব্দুল মালেক নান্টু, আনিসুর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উদ্বোধনী মোনাজাতে সড়কের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। সড়কটির সংস্কার কাজ শেষ হলে খানপুর হাসপাতাল ও আশপাশের এলাকায় যাতায়াতকারী সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন