ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬
বাংলার শিরোনাম

আগামীকাল ​নারায়ণগঞ্জ আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নারায়ণগঞ্জ সফর উপলক্ষে বুধবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

​আগামীকাল ১৯ জুন আয়োজিত কর্মী সম্মেলন সম্পর্কে বিস্তারিত তুলে ধরে মহানগর আমীর বলেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি দেশের বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা, আগামী দিনের কর্মপন্থা এবং একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

​সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাওলানা আবদুল জব্বার বলেন, "দেশের মানুষ বৈষম্য ও ঋণখেলাপিদের দৌরাত্ম্যসহ নানা সংকটে জর্জরিত। এমন পরিস্থিতি চলতে পারে না। এছাড়া পার্শ্ববর্তী দেশে মুসলমান নিধনের মতো ঘটনা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিভেদ নয়, শান্তি ও ইনসাফভিত্তিক সমাজ চাই।"

​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আয়োজিত সম্মেলনে সাংবাদিকদের জন্য যথাযথ সম্মান রেখে প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। স্থানীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, প্রতিটি দলই নিজস্ব কৌশল ও পরিকল্পনায় নির্বাচনে অংশ নেয়। আগামীকালকের এই সম্মেলনে প্রায় ১৫ হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। আমরা দক্ষ ও যোগ্য কর্মী তৈরির মাধ্যমে দেশে একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর।"

​সবশেষে মহানগরী আমীর বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে এবং দলের নেতা-কর্মীরা যেকোনো নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত রয়েছে।

​সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য সাইদ তালুকদার এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৯ জুন ২০২৬

আগামীকাল ​নারায়ণগঞ্জ আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত