ঢাকা   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

আমার ৪৫ বছর রাজনৈতিক জীবনে আমি কখনও মানুষের কোনো ক্ষতি চাইনি

জগন্নাথদেব এর রথযাত্রা উৎসব সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।

সোমবার (৬ জুলাই) বিকেলে নগরীর চাষাঢ়াস্থ শ্রী শ্রী গোলাপ জিউর বিগ্রহ মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে'র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আমাদেরকে যেভাবে সম্মান করেন, শ্রদ্ধা করেন, সে ভালোবাসার কথা কোনোদিন বলে বুঝানো যাবে না। যখনই রাস্তায় চলাফেরায় যে সনাতন ধর্মীর মুরুব্বি হোক, যুবক হোক, যাদের সাথে দেখা হয়, তারা যেভাবে সালাম, আদাব দেয়, আমরা অত্যন্ত গর্বিত। শ্রী শ্রী জগন্নাথদেব এর রথযাত্রা মহোৎসব উপলক্ষে আপনাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র পক্ষ থেকে আপনাদের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি দুটি কথা বলতে চাই।

তিনি আরও বলেন- আমরা তো যার যার ধর্ম পালন করি। সনাতন ধর্মী যারা আছেন, তারা আপনাদের সনাতন ধর্ম পালন করেন। আমরা মুসলমান মুসলমান; বৌদ্ধরা বৌদ্ধিস্ট; খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবো। তারপর সবচেয়ে বড় ধর্ম হলো মানব সেবা। এর উপর কোনো ধর্ম নাই। এটা সবাই সবাইক, হিন্দু যেমন মুসলমানকে সেবা করতে পারে, মুসলমান তেমনি হিন্দুকে সেবা করতে পারে। এর চেয়ে বড় ধর্ম আর কিছু হতে পারে না। তো আমি বলতে চাই, আমার রাজনৈতিক জীবনে ৪৫ বছর জীবনে আমি কখনও মানুষের কোনো ক্ষতি করতে চাই না। আমি কারও কোনো ক্ষতি করি না। এটা আমার ডিকশনারিতে নাই। আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। ২০২৪ এর ৫ই আগস্টের পর আমার রাজনৈতিক অভিভাবক  তারেক রহমান যখন নির্দেশ দিয়েছেন যে, নারায়ণগঞ্জের এমন কোনো সনাতন ধর্মীদের উপর যেন কোনো আঘাত না আসে। কোনো মন্দিরের উপর যেন আঘাত না আসে, তোমরা মাঠে নেমে যাও। সেদিন আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র নেতৃবৃন্দ, এ-ই শিখন সরকার, সুশীল, উত্তম এবং শঙ্কর দা সহ আমরা প্রতিটি মহল্লা এবং প্রতিটা মন্দিরে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছি। শুধু ২০২৪ এর ৫ই আগস্টের জন্য না, যতদিন জীবিত আছি, ততদিন সনাতন ধর্মী ভাই-বোনদের পাশে থাকবো। তাদের যেকোন অনুষ্ঠান উদযাপন সফল করার জন্য পাশে থাকবো।

নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক সুশীল দাস'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ-সভাপতি প্রদীপ সরকার, তিলোত্তমা দাস, প্রচার সম্পাদক তপন, মহানগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিষ্ণপদ সাহা, সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্য, জেলা হিন্দু মহাজোট এর সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সাহা, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শিশির ঘোষ ওমর, বন্দর থানা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক বীরেন দাস, বারদী ইউনিয়ন এর সভাপতি রিপন শীল, নাসিক ১৪নং ওয়ার্ড সভাপতি বিশজিৎ সাহা সহ অন্যান্য নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আমার ৪৫ বছর রাজনৈতিক জীবনে আমি কখনও মানুষের কোনো ক্ষতি চাইনি

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত