ঢাকা   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

এনায়েতনগরের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিনের ব্যাপক গণসংযোগ

চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিনের ব্যাপক গণসংযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডালিপাড়া বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিন।

​সোমবার (৬ জুলাই) বাদ আসর থেকে শুরু হয়ে মাগরিব পর্যন্ত ডালিপাড়া বাজার ও এর আশেপাশের এলাকায় এই গণসংযোগ কর্মসূচি চলে।

​গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিনের সাথে স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত জনতার সাথে আরও অংশ নেন এনায়েতনগর ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা ইউনুস, ​এলাকার বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ​৪ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ সাধারণ জনগণ ও ব্যবসায়ী সমাজ।

​গণসংযোগকালে হাফেজ আব্দুল মোমিন ডালিপাড়া বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সাথে করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন। তিনি এলাকার উন্নয়নে নিজের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সবার আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।​ এ সময় উপস্থিত সাধারণ ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে একজন যোগ্য ও সৎ প্রার্থীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পাশে থাকার আশ্বাস দেন।

​গণসংযোগটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে শেষ হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

এনায়েতনগরের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিনের ব্যাপক গণসংযোগ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডালিপাড়া বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিন।

​সোমবার (৬ জুলাই) বাদ আসর থেকে শুরু হয়ে মাগরিব পর্যন্ত ডালিপাড়া বাজার ও এর আশেপাশের এলাকায় এই গণসংযোগ কর্মসূচি চলে।

​গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিনের সাথে স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত জনতার সাথে আরও অংশ নেন এনায়েতনগর ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা ইউনুস, ​এলাকার বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ​৪ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ সাধারণ জনগণ ও ব্যবসায়ী সমাজ।

​গণসংযোগকালে হাফেজ আব্দুল মোমিন ডালিপাড়া বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সাথে করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন। তিনি এলাকার উন্নয়নে নিজের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সবার আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।​ এ সময় উপস্থিত সাধারণ ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে একজন যোগ্য ও সৎ প্রার্থীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পাশে থাকার আশ্বাস দেন।

​গণসংযোগটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে শেষ হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত