ঝন্টু কাউন্সিলরের সুস্থতা কামনায় নাসিক ১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের দোয়া মাহফিল
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর জমশের আলী ঝন্টুর দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বাদ এশা তল্লাস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে নাসিক ১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব সমশের বলেন, “আমার ভাইয়ের জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, “সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা শুধু নিজের ভালো থাকার চিন্তা করেন। কিন্তু একজন মানুষ একা ভালো থাকতে পারে না। যেখানে জুলুম হবে, যেখানে বিপদগ্রস্ত মানুষ থাকবে, সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।”
তিনি জমশের আলী ঝন্টুর সুস্থতা ও নেক হায়াত কামনা করে বলেন, “ঝন্টু ভাইয়ের মতো সমাজসেবী মানুষের সমাজে প্রয়োজন রয়েছে।”
বিশেষ অতিথি জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদও জমশের আলী ঝন্টুর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে দোয়ায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে নাসিক ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. খোরশেদ আলম বলেন, “জমশের আলী ঝন্টু একজন সফল কাউন্সিলর ছিলেন। তিনি মানুষের জন্য কাজ করেছেন বলেই জনগণ তাকে বারবার নির্বাচিত করেছেন।” তিনি আরও বলেন, “এই মহানগরীর উন্নয়নে মাওলানা আবদুল জব্বারের বিকল্প নেই।”
অনুষ্ঠানে উপস্থিতদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় নাসিকের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার এবং ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. খোরশেদ আলমকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উত্তর থানা জামায়াতে ইসলামীর আমীর আবুল কালাম আজাদ, ফতুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী পারভেজ আহম্মেদ পাভেল, নাসিক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. মিশাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (তল্লা) ১১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি শহীদুল ইসলাম খোকন, রাকিবসহ ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের জামায়াতে ইসলামীর সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল শেষে জমশের আলী ঝন্টুর রোগমুক্তি, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন