ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬
বাংলার শিরোনাম

ডা. শফিকুর রহমানের আগমনে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিশাল স্বাগত র‍্যালী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নারায়ণগঞ্জ আগমনকে কেন্দ্র করে এক বিশাল স্বাগত র‍্যালী ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত। ১৮ জুন বৃহস্পতিবার বাদ আসর শহরের মিশনপাড়া মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে দলটির সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

​মিছিলটি নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিশনপাড়া মোড় থেকে শুরু হয়ে এটি নবাব সলিমুল্লাহ সড়ক ও বি. বি. রোড হয়ে চাষাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​মিছিল শেষে চাষাড়া মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর) আবদুল কাইয়ুম, (মহানগরী সেক্রেটারি) ​ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,  (মহানগরী সহকারী সেক্রেটারি) ​মুহাম্মদ জামাল হোসাইন, (মহানগরী সহকারী সেক্রেটারি) ​এইচ এম নাসির উদ্দিন,  (শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী সভাপতি)​হাফেজ আব্দুল মোমিন। ​সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। নেতৃবৃন্দ আগামী দিনের সকল কর্মসূচি সফল করতে এবং দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

​শতস্ফূর্ত এই র‍্যালীকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার দেখা যায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে র‍্যালীটি সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৯ জুন ২০২৬

ডা. শফিকুর রহমানের আগমনে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিশাল স্বাগত র‍্যালী

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নারায়ণগঞ্জ আগমনকে কেন্দ্র করে এক বিশাল স্বাগত র‍্যালী ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত। ১৮ জুন বৃহস্পতিবার বাদ আসর শহরের মিশনপাড়া মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে দলটির সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

​মিছিলটি নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিশনপাড়া মোড় থেকে শুরু হয়ে এটি নবাব সলিমুল্লাহ সড়ক ও বি. বি. রোড হয়ে চাষাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​মিছিল শেষে চাষাড়া মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর) আবদুল কাইয়ুম, (মহানগরী সেক্রেটারি) ​ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,  (মহানগরী সহকারী সেক্রেটারি) ​মুহাম্মদ জামাল হোসাইন, (মহানগরী সহকারী সেক্রেটারি) ​এইচ এম নাসির উদ্দিন,  (শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী সভাপতি)​হাফেজ আব্দুল মোমিন। ​সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। নেতৃবৃন্দ আগামী দিনের সকল কর্মসূচি সফল করতে এবং দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

​শতস্ফূর্ত এই র‍্যালীকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার দেখা যায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে র‍্যালীটি সম্পন্ন হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত