তরুণদের আইকন মুফতী শাব্বীর আহমাদ কাশীপুরে বইছে নির্বাচনী হাওয়া
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ফতুল্লার কাশীপুর ইউনিয়নে বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা, হাট-বাজার—সবখানেই এখন প্রধান আলোচনার বিষয় আগামী দিনের নেতৃত্ব। ইতোমধ্যে এলাকায় ডজনখানেক সম্ভাব্য প্রার্থীর ব্যানার, পোস্টার ও ফেস্টুন দেখা গেলেও সাধারণ মানুষ ও তরুণদের মাঝে তুমুল আলোচনায় রয়েছেন রাজপথের লড়াকু সৈনিক ও তরুণদের আইকন মুফতী শেখ শাব্বীর আহমাদ।
স্থানীয় ভোটার ও সাধারণ এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, কাশীপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে, অধিকার আদায়ে এবং যেকোনো দুর্যোগে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন শিক্ষক মুফতী শাব্বীর আহমাদ। তরুণ সমাজ তাকে তাদের অধিকার আদায়ের কণ্ঠস্বর এবং পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন।
এলাকার বেশ কয়েকজন যুবকের সাথে কথা হলে তারা জানান "আমরা এমন একজন নেতা চাই যাকে বিপদে-আপদে সবসময় পাশে পাওয়া যায়। মুফতী শাব্বীর আহমাদ তরুণদের মনের ভাষা বোঝেন। তিনি মাদক ও অপরাধমুক্ত একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গঠনে তরুণদের নিয়ে কাজ করছেন। তাই আমাদের পূর্ণ সমর্থন তার প্রতি।"
কাশীপুরের বিভিন্ন ওয়ার্ডের প্রবীণ ও সাধারণ ভোটারদের মতেও, এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় একজন সৎ ও যোগ্য প্রার্থীর বিকল্প নেই। সেই বিচারে মুফতী শেখ শাব্বীর আহমাদ জনগণের প্রত্যাশা পূরণে অনেকটাই এগিয়ে রয়েছেন।
সর্বদায় নির্বাচনের আলোচনায় কাশীপুর ইউনিয়নে মুফতী শাব্বীর আহমাদের পক্ষে জনসমর্থন ও প্রচার-প্রচারণা জোরালো হচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে তরুণদের এই আইকন বিজয়ী হয়ে কাশীপুর ইউনিয়নকে একটি রোল মডেল হিসেবে আধুনিক ইউনিয়ন গড়ে তুলবেন।
আপনার মতামত লিখুন