ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬
বাংলার শিরোনাম

ধামগড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চমক দেখাতে পারেন হাবিবুর রহমান

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নেও বইছে নির্বাচনী হাওয়া। ইতোমধ্যেই ডজনখানেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে সাধারণ ভোটার ও স্থানীয়দের মতে, এবারের নির্বাচনে বড় ধরনের চমক দেখাতে পারেন ধামগড় ইউনিয়নের তিনবারের সফল মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান।

​এলাকাবাসীর বরাতে জানা গেছে, ধামগড় ইউনিয়নের সাবেক সৎ ও আদর্শবান ব্যক্তিত্ব মরহুম জহিরুল ইসলাম মাস্টারের সুযোগ্য সন্তান হাবিবুর রহমান। বাবার আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘদিন ধরে তিনি ধামগড় ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। পরপর তিনবার মেম্বার (ইউপি সদস্য) নির্বাচিত হয়ে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, যা তাকে ইউনিয়নজুড়ে এক জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত করেছে।

​স্থানীয় বাসিন্দা শরিফ হোসেন এলাকাবাসীর পক্ষে বলেন, "মরহুম জহিরুল ইসলাম মাস্টার ছিলেন ধামগড় ইউনিয়নের একজন অত্যন্ত সৎ ও সম্মানিত মানুষ। তার সন্তান হাবিবুর রহমানও বাবার মতোই অত্যন্ত ভালো ও সাদা মনের মানুষ। ধামগড়ের সমাজ ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আগামী দিনে তার মতো একজন যোগ্য নেতৃত্বকে চেয়ারম্যান হিসেবে আমাদের খুবই প্রয়োজন।"

​স্থানীয়রা আরও জানান, হাবিবুর রহমান কেবল জনপ্রতিনিধি হিসেবেই নয়, একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবেও সবসময় বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বিশেষ করে বিগত করোনাকালীন সংকটের সময়ে আমৈর বটতলা, জাঙ্গল, গোকুলদাসের বাগ, হালুয়াপাড়া সহ ইউনিয়নের একাধিক মহল্লায় তার মানবিক ও খাদ্য সহায়তা ছিল চোখে পড়ার মতো। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে সময় তিনি অসহায় মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিয়েছেন।

​ধামগড় ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে হাবিবুর রহমানকে নিয়ে পাড়া মহল্লায় আলোচনার ঝড় বইছে। একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত মানুষ হিসেবে আগামী নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে বড় ধরনের চমক সৃষ্টি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ধামগড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চমক দেখাতে পারেন হাবিবুর রহমান

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত